সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কালকিনি উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খোকন জমাদার, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামা প্রসাদ মিন্টু পাল এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।
সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..