×
সদ্য প্রাপ্ত:
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • প্রকাশিত : ২০২৬-১০-০৭
  • ২২ বার পঠিত
 ইব্রাহীম আশেকী (রনি), রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: 

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের নবুয়াচর এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে কবির হোসেন ভূঁইয়ার লেবু বাগানে হামলা চালিয়ে গাছপালা কুপিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় এক থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী কবির হোসেন ভূঁইয়া জানান, তার মালিকানাধীন লেবু বাগানে কয়েকজন ব্যক্তি নিয়মিত মাদক সেবন করতেন। এতে বাগানের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে আপত্তি জানিয়ে তিনি তাদের মাদক সেবনে বাধা দেন। এর জের ধরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণের চেষ্টা করেন বলে অভিযোগ তার।

তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে অভিযুক্তরা তার ফলনশীল লেবু বাগানে প্রবেশ করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গাছ কুপিয়ে নষ্ট করে দেয়। এতে বাগানের বিপুলসংখ্যক লেবু গাছ ক্ষতিগ্রস্ত হয় এবং আসন্ন মৌসুমের ফলন থেকেও তিনি বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। তার দাবি, বাগানটি নষ্ট করায় প্রায় এক থেকে দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

কবির হোসেন ভূঁইয়া বলেন, মাদক সেবনে বাধা দেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তিনি।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগের মাধ্যমে তিনি লেবু বাগানটি গড়ে তুলেছেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু হামলা চালিয়ে গাছগুলো কুপিয়ে নষ্ট করায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলা ও বাগান নষ্টের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কবির হোসেন ভূঁইয়া। পাশাপাশি মাদক সেবন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তাকে ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর নির্ভর করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat