×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ১৮ বার পঠিত

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবাসহ সিজিল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার লঞ্চ টার্মিনাল সড়কে এই অভিযান পরিচালিত হয়। হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মীরারানী দেবীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। আটক সিজিল মিয়া পৌর এলাকার লঞ্চঘাট এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

এদিকে খুচরা বিক্রেতা হিসেবে সিজিল মিয়া আটক হলেও পৌর এলাকায় মাদকের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর তথ্যমতে, পৌর এলাকার কাকাইলছেও রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়ক, শরীফনগর শাহী ঈদগাহসংলগ্ন এলাকা, মুন সিনেমা হল সড়ক, লঞ্চ টার্মিনাল সড়ক এবং পাহাড়পুর সড়কের শরীফনগর নতুনবাড়ি ও মুন্সিহাটি নতুনবাড়ির মধ্যবর্তী এলাকাগুলো বর্তমানে ইয়াবা বেচাকেনার নিরাপদ হটস্পটে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাদকের বিষাক্ত ছোবলে এলাকার যুবসমাজ দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। খুচরা কারবারিরা মাঝে-মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেও পর্দার আড়ালে থাকা বড় ডিলার ও মূল সরবরাহকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সচেতন মহল ও স্থানীয় জনগণের দাবি, কেবল বিচ্ছিন্নভাবে খুচরা বিক্রেতাদের আটক করে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। মাদকের মূল উৎস, রুট এবং নেপথ্যের গডফাদারদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সন্দেহভাজন হটস্পটগুলোতে নিয়মিত ও কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat