×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৪
  • ৩৯ বার পঠিত
আবু জুয়েল নুরখান, ​(বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য ও বাজারের পরিবেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আলীকদম বাজার ও পানবাজার এলাকায় এক বিশেষ অভিযান এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন কর্মসূচি পরিচালিত হয়েছে। ৪ নভেম্বর (বুধবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ যৌথ অভিযান ও পরিদর্শনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও আলীকদম সেনা জোন।

​অভিযানে যৌথভাবে নেতৃত্ব প্রদান করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং আলীকদম সেনাজোনের জোনাল স্টাফ অফিসার। এ সময় তাদের সঙ্গে বাংলাদেশ পুলিশের একটি চৌকস প্রতিনিধি দল উপস্থিত ছিল।

​যৌথ প্রতিনিধি দলটি পুরো এলাকা ঘুরে বাজারের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পরিদর্শনের অংশ হিসেবে নিরাপত্তার খাতিরে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পরীক্ষা করা হয়। একই সাথে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা, রাস্তার ওপর মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সার্বিক ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। অভিযান চলাকালে রাস্তায় যত্রতত্র অটোরিকশা, চাঁদের গাড়ি ও থ্রি-হুইলার পার্কিং নিষিদ্ধ করে তাৎক্ষণিকভাবে সড়ক থেকে এসব যান সরিয়ে দেওয়া হয়।

​পরিদর্শনকালে আলীকদম বাজার ও পানবাজারের মাছ বাজার অংশের চরম অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেন পরিদর্শনকারী দল। বিশেষ করে পানবাজার এলাকা সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় ওই এলাকায় কোনো অবস্থাতেই বর্জ্য না ফেলার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। বাজার কমিটিকে আগামী ৩ (তিন) দিনের মধ্যে বাজার ও এর আশেপাশের ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং উচ্ছিষ্ট অংশ নির্দিষ্ট স্থানে ফেলার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

​পরিদর্শনের মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতা তৈরি করা হওয়ায় এবং কোনো মারাত্মক অপরাধ না পাওয়ায় প্রথম দিনে কাউকে কোনো জরিমানা, মামলা বা আর্থিক দণ্ড দেওয়া হয়নি। তবে ছোটখাটো অনিয়মগুলো অনতিবিলম্বে সংশোধন করে জোন কার্যালয় ও উপজেলা প্রশাসনকে  রিপোর্ট পেশ করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

​অভিযান শেষে সেনাজোন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এক সচেতনতামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে বাজারের স্থায়ী নিরাপত্তা ও পরিচ্ছন্নতার স্বার্থে নির্ধারিত স্থানে ময়লা ফেলা নিশ্চিত করার ওপর তাগিদ দেওয়া হয়।

​উপজেলা প্রশাসন ও সেনাজোনের এই যৌথ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতা ও এলাকাবাসী। জনস্বার্থে এবং বাজারের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে যৌথ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat