সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি:
“আমাদের শহর আমরা পরিষ্কার রাখবো, আমাদের বাজার আমরা নিরাপদ রাখবো”—এ স্লোগানকে সামনে রেখে ফেনী শহরের খাজা আহম্মদ সড়ক ও জে.বি. রোডের প্রবেশমুখে নিরাপত্তা ফটক উদ্বোধন করা হয়েছে।
ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক ফটকটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বিপ্লব, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নাইমুল্লাহ চৌধুরী বরাত, ফেনী পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী এবং স্টার লাইন গ্রুপের ডিরেক্টর জাফর উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
নিরাপত্তা ফটক স্থাপনের মাধ্যমে বাজারের নিরাপত্তা জোরদার ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে উদ্যোগটি সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ জাতীয় আরো খবর..