×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১৩৪ বার পঠিত
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে বুধবার (১০ডিসেম্বর ২৫ ইং) সকালে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত সমাবেশ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের বিডিপি মনোনীত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ নিজামুল হক নাঈম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “স্বেচ্ছাসেবকরাই একটি সমাজের শক্তি। উন্নয়ন, সংগঠন এবং মানুষের সেবায় যুবসমাজকে আরও এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালমা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কাজী মোঃ শাহে আলম। তিনি স্বেচ্ছাসেবকদের ভূমিকা, দায়িত্বশীলতা ও স্থানীয় উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় মাস্টার ট্রেইনার হিসেবে আলোচনা উপস্থাপন করেন অ্যাডভোকেট রহমত উল্যাহ সেলিম। তিনি দলীয় সংগঠন, মাঠপর্যায়ের কার্যক্রম ও স্বেচ্ছাসেবী দলের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

ইউনিয়ন সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিডিপি লালমোহন উপজেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম এবং লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলমগীর হোসেন সোহাগ।

সমাবেশে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বৃদ্ধি, সংগঠনের শক্তি বৃদ্ধি এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat