×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২০
  • ৩৬ বার পঠিত
খন্দকার মোহাম্মাদ আলী (বাবু), সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “মাদককে না বলি, সুস্থ জীবন গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফুটসাল ফুটবল মেগা ফাইনাল টুর্নামেন্টন ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ৩ নম্বর ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুদ রানা (এমএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মোতালেব প্রামাণিক, মহিলা সদস্য পদপ্রার্থী মোছা. হাসি খাতুন এবং সদস্য পদপ্রার্থী মো. সেলিম রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার মোহাম্মাদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদ রানা বলেন, “মাদককে না বলি, সুস্থ জীবন গড়ে তুলি”—এই বার্তাটি সমাজের যুবসমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এমন একটি মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা সম্ভব। মাদকমুক্ত ও সুস্থ জীবন গঠনের পাশাপাশি শারীরিক সুস্থতা বজায় রাখতে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, এলাকার যুবসমাজ যাতে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে খেলাধুলার আয়োজন করতে পারে, সে জন্য তাঁর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং একটি সুশৃঙ্খল সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করবেন বলেও তিনি জানান।

এ সময় সমাজসেবক ও ওয়ার্ড সদস্য পদপ্রার্থী মো. মোতালেব প্রামাণিক, মো. সেলিম রেজা এবং মহিলা সদস্য পদপ্রার্থী মোছা. হাসি খাতুন উপস্থিত সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে এলাকার যুবসমাজের উন্নয়ন এবং অবহেলিত ও মৌলিক অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইয়াং স্টার ক্লাবের সভাপতি খন্দকার মো. আরিফুল ইসলাম, সহসভাপতি বুলবুল আহমেদ সরকার, সাধারণ সম্পাদক বাপ্পি সরকার এবং আহ্বায়ক খন্দকার কাউসারসহ ক্লাবের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্থানীয় সুধীজন ও টুর্নামেন্টের আয়োজকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলাধুলার আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। ইয়াং স্টার ক্লাবের আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে  সভাপতি খন্দকার মোহাম্মাদ আলী ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat