×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২০
  • ২০ বার পঠিত
বাসস:

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সাতক্ষীরা সীমান্তের তিনটি উপজেলার ৪৪টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছে প্রশাসন। এসব মণ্ডপে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলডুমুর ১৭ ব্যাটেলিয়নের ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানায়, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। একইসঙ্গে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারিও বাড়ানো হয়েছে।

এরই অংশ হিসেবে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ গতকাল সোমবার রাতে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা সার্বজনীন পূজামণ্ডপসহ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করে পূজা কমিটির নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বিজিবির পক্ষ থেকে আয়োজক কমিটির হাতে বিশেষ উপহার তুলে দেন।

লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সাতক্ষীরার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, এই নিরাপত্তা ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো দর্শনার্থী ও পূজারিরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধেও কাজ করছেন বিজিবি সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা। ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদযাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এসময় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় পূজামণ্ডপের নেতারা উপস্থিতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat