বশির হাওলাদার, তালতলী (বরগুনা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আসন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের সভাপতি মাসুদ আলম। তিনি সাবেক ১০ নম্বর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বিএনপির প্রতিষ্ঠাকালীন উপজেলা সভাপতি এবং ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আনসারুল আলমের কনিষ্ঠ সন্তান।
স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত মাসুদ আলমের বড় ভাই মাহবুব আলম মামুন সাবেক ছাত্রদল ও যুবদলের নেতা হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাসুদ আলম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আসন ইউনিয়নে উন্নয়ন, নারী শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার মাসুদ আলমের
মাসুদ আলম বলেন, নির্বাচনে বিজয়ী হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে নারী শিক্ষা সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন তিনি।
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি ভূমিদস্যুদের বিরুদ্ধেু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন তিনি।
সামাজিক নিরাপত্তার বিষয়ে মাসুদ আলম জানান, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা, বয়স্ক ভাতাসহ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীরা পান, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করার কথাও বলেন তিনি।
স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড জোরদার, জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সামনে রেখেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান মাসুদ আলম।
এ জাতীয় আরো খবর..