×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২২৪ বার পঠিত
মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা:
পটুয়াখালীর কলাপাড়ায় বড়ইতলা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে পেয়ারপুর আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়ইতলা নদীতে নির্মিত বাঁশের সাঁকোর স্থলে একটি ব্রিজ নির্মাণের দাবিতে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় বাসিন্দা বয়োজ্যেষ্ঠ মোঃ শামসুল হকের সভাপতিত্বে ও আবিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন গাজী। এছাড়াও বক্তব্য রাখেন আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, প্রবীণ হোমিও চিকিৎসক ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন গাজী, আনছার দফার প্রমুখ। সমাবেশ শেষে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধর অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধনে সবাই বড়ইতলা নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। এসময় তারা বলেন, আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়ইতলা নদীতে ব্রিজের অভাবে এলাকার সর্বস্তরের মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে শিশু শিক্ষার্থীসহ নারী ও বয়স্কদের বেগ পোহাতে হয়। আতঙ্কে দিন কাটাতে হয় অভিভাবকদের। এছাড়া কৃষি ও মৎস্য পেশায় নিয়োজিতদের পণ্য সরবরাহে বিকল্প পথে যাতায়াত করায় অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। তারা আরও বলেন, এখানে একটি ব্রিজ নির্মিত হলে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর, নূরপুর, রসুলপুর, জামালপুর, ফুলবুনিয়াসহ পার্শ্ববর্তী ইউনিয়ন মিঠাগঞ্জ, বালিয়াতলী ও লালুয়ার জনসাধারণের মহিপুর মৎস্য বন্দরে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তাই এখানে একটি ব্রিজ নির্মাণ তাদের প্রাণের দাবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat