×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৭
  • ১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ সীমানার রূপগঞ্জ অংশে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হঠাৎ করে সৃষ্ট এই যানজটের কারণে চরম বিপাকে ও ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা নাগাদ কাঁচপুর, রূপসী ও বরপা (বরাবো) এলাকায় সারি সারি যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হতে দেখা যায়। পরবর্তীতে দুপুরের দিকে যানজটের মাত্রা আরও বিস্তৃত হয়ে প্রায় ৩ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে। দিনভর অতিরিক্ত যানবাহনের চাপের মুখে কখনো মাইলের পর মাইল গাড়ির লাইন, আবার কখনো ধীরগতিতে গাড়ি চলাচল করতে দেখা যায়।

অনুসন্ধানে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে থাকা ঐতিহ্যবাহী ডেমরা সেতুর এক্সপানশন জয়েন্টের জরুরি সংস্কার কাজ করছে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। যার কারণে ডেমরা সেতু দিয়ে সাময়িকভাবে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যেসব পরিবহন এই পথ ব্যবহার করে যাত্রাবাড়ী হয়ে রাজধানীতে প্রবেশ করত, সেগুলোকে বাধ্য হয়ে কাঁচপুর সেতু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ করে শিমরাইল মোড় হয়ে ঢাকায় ঢুকতে হচ্ছে। এতে করে কাঁচপুর পয়েন্ট দিয়ে যাতায়াতকারী গাড়ির অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় সকাল থেকেই যান চলাচলে শ্লথগতি দেখা দেয়।

পূর্বপরিকল্পনা অনুযায়ী সকাল ১০টা থেকে গাড়ির জটলা শুরু হয়। এরপর দুপুরের দিকে যানজট পরিস্থিতির চরম অবনতি ঘটে কাঁচপুর এলাকা থেকে রূপসী পর্যন্ত পুরো ৩ কিলোমিটার এলাকা স্থবির হয়ে পড়ে।

নাছির উদ্দিন নামের এক সাধারণ বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, মঙ্গলবার ভুলতা গাউছিয়ার সাপ্তাহিক হাটের দিন। হাট থেকে কেনাকাটার জন্য তিনি দুপুর ৩টায় শিমরাইল থেকে বাসে চড়েছিলেন। কিন্তু হাটে পৌঁছে কাজ সেরে ফেরার পথেই এই অবর্ণনীয় যানজটের মুখোমুখি হতে হয়েছে তাকে।

মাহিন মিঞা নামে অপর এক ক্ষুব্ধ যাত্রী জানান, সড়কটি একদিকে এক লেনের, তার ওপর যানজটের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রায় এক ঘণ্টা ধরে তিনি এক জায়গায় স্থির বসে আছেন, কিন্তু গাড়ি বিন্দুমাত্র সামনে এগোচ্ছে না। এই রুটে চলাচল করতে গিয়ে তাদের প্রতিনিয়ত এমন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

যাত্রীবাহী লেগুনা চালক বাবুল মিঞা আফসোস করে বলেন, সাপ্তাহিক ভুলতা গাউছিয়া হাটের দিন হওয়ায় আজ বাড়তি আয়ের একটা বড় সুযোগ ছিল। কিন্তু এসে শোনেন তারাবো সেতুর মেরামতের কারণে মূল রাস্তা বন্ধ রয়েছে। ফলে বাড়তি যানবাহনের ভিড়ে চারদিকে তীব্র যানজট লেগে পুরো দিনের উপার্জনকে একদম অনিশ্চিত করে ফেলেছে।

উদ্ভুদ পরিস্থিতি নিয়ে ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জসিম উদ্দিন জানান, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন তারাবো-ডেমরা সড়কের প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা ব্রিজের এক্সপানশন জয়েন্ট মেরামতের কাজ চলায় এই পথে যানবাহন চলাচল স্থগিত রাখা হয়েছে। এই কারণে অন্য সব রুটের যানবাহন একই পথ দিয়ে রাজধানীতে প্রবেশ করায় অতিরিক্ত ট্রাফিকের কারণে এই সাময়িক যানজটের উদ্ভব হয়েছে।

তিনি আরও জানান, হাইওয়ে পুলিশের তরফ থেকে সড়ক ব্যবহারকারী যাত্রী সাধারণকে হাতে পর্যাপ্ত অতিরিক্ত সময় নিয়ে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সুবিধাজনক ক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহারের বিশেষ অনুরোধ জানানো হয়েছে। তবে যান চলাচল দ্রত স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat