আসন্ন ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ১নং ওয়ার্ডের উন্নয়ন, সেবা ও জনগণের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো.কামাল হোসেন
সুপ্রিয় ১নং ওয়ার্ডবাসী,
আসসালামু আলাইকুম
আসন্ন ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের সুমহান দোয়া, সমর্থন ও মূল্যবান সহযোগিতা একান্তভাবে কামনা করছি। এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আপনাদের সুখে দুঃখে পাশে থেকে
সেবা করার সুযোগ চাই। আপনাদের ভালোবাসা ও আশির্বাদই আমার পথ চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
আমার মূল নির্বাচনী প্রতিজ্ঞা ও লক্ষ্যসমূহ:
অবকাঠামোগত উন্নয়ন: ওয়ার্ডের প্রতিটি অলিগলি ও কাঁচা রাস্তাঘাট সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ নিশ্চিত করা।
"সততা, যোগ্যতা ও নিষ্ঠার প্রতীক জনগণের আস্থার ঠিকানা
দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত সেবা: জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিডি/ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং সরকারের অন্যান্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা প্রকৃত ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার প্রসার এবং মাদকমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তোলা।
জনবান্ধব ওয়ার্ড অফিস: সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে দিন-রাত ২৪ ঘণ্টা ওয়ার্ডবাসীর সেবায় নিয়োজিত থাকা এবং প্রবাসীর পরিবারের যেকোনো সমস্যাকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা।
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি: এলাকার সকল মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করা।
বিনীত নিবেদন:
আসুন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে ওঠে এলাকার বৃহত্তর স্বার্থে একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত কর্মীকে বিজয়ী করে ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, মডেল ও রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমাকে আপনার মূল্যবান ভোট ও দোয়া দিয়ে ধন্য করুন।
"আপনার একটি সঠিক সিদ্ধান্ত, বদলে দিতে পারে আমাদের ওয়ার্ডের আগামী দিনের ভবিষ্যৎ
বিনীত প্রার্থী:
মো. কামাল হোসেন
সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, ১নং ওয়ার্ড
১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ
প্রচারণায়:
১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সচেতন যুবসমাজ
এ জাতীয় আরো খবর..