×
সদ্য প্রাপ্ত:
গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
  • প্রকাশিত : ২০২৬-১০-৩১
  • ১৭ বার পঠিত
সাইফুল ইসলাম, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে মামলার প্রধান অভিযুক্ত আদিত্য মল্লিক (২১) এবং তার বাবা উত্তম মল্লিককে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে, চট্টগ্রাম জেলার পটিয়া থানার মামলা নম্বর-০৬, তারিখ ১১ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দের এজাহারনামীয় পলাতক আসামি আদিত্য মল্লিক ও উত্তম মল্লিক কক্সবাজার জেলার রামু থানা এলাকায় অবস্থান করছেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, আনুমানিক বিকেল ৫টা ৩০ মিনিটে এসআরবি-৭, চট্টগ্রাম এবং এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল কক্সবাজারের রামু থানাধীন মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই মামলার ১ নম্বর আসামি আদিত্য মল্লিক (২১) ও ২ নম্বর আসামি তার বাবা উত্তম মল্লিককে (৪৫) গ্রেপ্তার করা হয়।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারা এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুজনের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার অলির হাট মল্লিক পাড়া এলাকায়। তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat