×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ৬২ বার পঠিত
মামুন মিঞা, নিজস্ব প্রতিনিধি:

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফনে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।

সোমবার (২ নভেম্বর) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক এম এ সালাম লাল, সদস্যসচিব নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক শহীদ পারভেজ।

বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও দাফনে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ফরিদপুরের নয়টি উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat