×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ২৯ বার পঠিত

তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ জেলায় আগমন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। আগামী ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই সফরে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর তত্ত্বাবধানে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখবেন।

সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান ফিডিং কর্মসূচির সার্বিক অগ্রগতি সরাসরি পরিদর্শন করবেন। এ ছাড়াও ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের ওপর আয়োজিত বিশেষ এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর যোগদানের কথা রয়েছে।

প্রতিমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টর উপস্থিত থাকার কথা নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলার মাধবপুর ও বাহুবল উপজেলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হচ্ছে। এই সফরের মূল লক্ষ্য হলো প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পুষ্টির মান নিশ্চিত করা, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার বাড়ানো এবং ফিডিং কর্মসূচিকে আরও ফলপ্রসূ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর ও বাহুবল উপজেলার বিভিন্ন আয়োজনে অংশ নেবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat