ফাহাদ হাসান জিসান, বন্দর প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালীস্থ সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বন্ধের সময়সূচি ও সরবরাহ হ্রাসের বিবরণ:
আগামী ৪ নভেম্বর, ২০২৬ তারিখ সকাল ৮:০০টা থেকে ৭ নভেম্বর, ২০২৬ তারিখ বিকাল ৪:০০টা পর্যন্ত টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এই সময়কালে জাতীয় গ্যাস গ্রেডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট হতে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
গ্রাহকদের প্রতি সতর্কতা ও দুঃখ প্রকাশ: গ্যাস সরবরাহ হ্রাসের ফলে এ সময়ে সারাদেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বর, ২০২৫-এ অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।
গ্রাহকবৃন্দের এই সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..