×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১৩৩ বার পঠিত

মোঃ মাসুম আলম: 

গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রো থানায় ইভটিজিংসহ একাধিক মামলায় আটক আসামিদের তথ্য জানতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিদ্দিকুর রহমান-এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন সাংবাদিকরা। শনিবার (২২ নভেম্বর) আসামি চালান হওয়ার পরেও সাংবাদিকদেরকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি বলে জানা গেছে। জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) রাতে কাশিমপুর মেট্রো থানা পুলিশ ইভটিজিংয়ের দায়ে ১ জন এবং অন্যান্য মামলায় আরও ১ জনসহ মোট ২ জন আসামিকে আটক করে। শনিবার সকাল থেকে সাংবাদিক মোঃ শাহাজুদ্দিন সরকার-সহ একাধিক সংবাদকর্মী আটককৃত আসামিদের বিষয়ে তথ্য জানতে চান।
​সাংবাদিকরা একাধিকবার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমানকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
​পরবর্তীতে, ওসি (তদন্ত) সিদ্দিক সাংবাদিকদেরকে তথ্য জানার জন্য থানার 'মুন্সি' জাহিদের কাছে যেতে বলেন।
​মুন্সি জাহিদের কাছে গেলে তিনি জানান, "আসামি চালান হওয়ার আগে কোনো তথ্য দেওয়া যাবে না।" শনিবার দুপুরে দিকে আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে চালান দেওয়া হয়। এরপর সাংবাদিকরা মুন্সি জাহিদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে আর পাওয়া যায়নি।
​আসামি চালান হয়ে যাওয়ার পরেও সাংবাদিকদেরকে তাদের নাম-পরিচয় বা মামলার বিস্তারিত কোনো তথ্য সরবরাহ করা হয়নি। তথ্য না পাওয়ায় ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন সংবাদকর্মী হতাশা ব্যক্ত করেন। তারা অভিযোগ করেন, তদন্তকারী কর্মকর্তা তথ্য না দিয়ে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat