×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১০-২০
  • ৩৮ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অপরাধীর রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতা বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।

মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স; অপরাধীদের তালিকা তৈরির নির্দেশ 
তিনি জানান, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমনে প্রতিটি জেলা ও উপজেলায় গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।

আইজিপি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে পুলিশকে আরও সক্ষম করে তুলতে সদস্যদের মনোবল, দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে কাজ চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইজিপির এই বক্তব্যে নারায়ণগঞ্জে অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat