×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ২১ বার পঠিত
সাইফুল ইসলাম  , পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি  :

 ঐতিহাসিক ৭ নভেম্বর ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) পটিয়ায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক আহবায়ক ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেওয়াত পর আলোচনা সভা শুরু হয়। 

এতে উপস্থিত ছিলেন  বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, সদস্য ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মফজল আহমেদ চৌধুরী।

আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, "৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐক্য আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় এক অনন্য মাইলফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির বিশিষ্ট নেতা খোরশেদ আলম তাঁর বক্তব্যে বলেন, "পটিয়ার মাটি সবসময় জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি হিসেবে পরিচিত। রাজপথের যেকোনো সংকট ও আন্দোলনে পটিয়ার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতীতেও যেমন সাহসিকতার পরিচয় দিয়েছে, ভবিষ্যতেও জনগণের অধিকার রক্ষায় একইভাবে রাজপথে সজাগ থাকবে।এরপরে জোরালো স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করেন। "

আলোচনা সভা শেষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat