×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ১৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি জানায়, রোববার ভোরের দিকে ইরানের অনুমোদন ছাড়াই হরমুজ প্রণালির অবৈধ চ্যানেল ব্যবহার করে অতিক্রম করার চেষ্টা করার সময় তিনটি তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়। তবে আক্রান্ত ট্যাঙ্কারগুলোর নাম কিংবা সেগুলো কোন দেশের মালিকানাধীন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

আইআরজিসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে চলাচল কঠোরভাবে সীমিত করেছে তেহরান। কেবল ইরানি কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্ত পথ ব্যবহারের শর্ত দেওয়া হয়েছে। অন্যদিকে, বিশ্ব তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হওয়া এই জলপথে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানি বন্দরে অবরোধ ও ট্যাঙ্কার চলাচলের চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে পৃথক বার্তায় ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের খাসাব উপকূলের কাছে শনিবার ও রোববার একাধিক ট্যাঙ্কারে আগুন এবং ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। সামরিক কর্তৃপক্ষের সহায়তায় আক্রান্ত ট্যাঙ্কারের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম ওমান উপসাগরে ক্ষতিগ্রস্ত একটি নৌযান থেকে ২২ জন ক্রুকে উদ্ধারের কথা নিশ্চিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) উপসাগরীয় অঞ্চলে তেল পরিবহন ও মাইন অপসারণে তৎপর রয়েছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat