সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা বিএনপি আয়োজিত ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করে ফেনী জেলা যুবদল।
এ সময় র্যালি থেকে বক্তব্য দেন ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নাইমুল্লাহ চৌধুরী বরাত। তিনি বলেন, “আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে জনসম্মুখে নিয়ে আসা হয়েছিল। তৎকালীন রাজনৈতিক আন্দোলন ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে ৭ নভেম্বরের এই দিনটি আমরা কখনো ভুলব না। এই দিন আমাদের অতীতের অনেক স্মৃতি মনে করিয়ে দেয়।
‘আপা আপা করিও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না"
দেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপা আপা করিও না, তোমাদের আপা আর আসবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রস্তুত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেখা না দিলে বন্ধু, কথা কইও না—আপা, আপনি আসেন, আমরা প্রস্তুত। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রস্তুত।’
বক্তব্যের শেষ পর্যায়ে শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, ‘আজকের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে, জিয়া জনতার, সে জিয়া মরে নাই।’
এ জাতীয় আরো খবর..