সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী পৌর যুবদলের সভাপতি একে.এম. জাহিদ হোসেন বাবলু বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিন জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় দেশপ্রেমিক মানুষকে উজ্জীবিত করে।
তিনি বলেন, “বিএনপি আমার আবেগ, বিএনপি আমার ভালোবাসা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দলের জন্য কাজ করে যেতে চাই। বিএনপির আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে প্রয়োজনে এই দলের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি।”
এ জাতীয় আরো খবর..