সাইফ হাসান লিমন ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা বিএনপি আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন শ্রমিকদল নেতা আবুল কালাম আজাদ স্বপন।
মিছিলটির নেতৃত্ব দেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। এ সময় শ্রমিকদল নেতা আবুল কালাম আজাদ স্বপন মিছিলের নেতাকর্মীদের সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে মিছিলটি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে কর্মসূচিতে অংশ নেয়।
মিছিল চলাকালে শ্রমিকদল নেতা আবুল কালাম আজাদ স্বপন বলেন, “আজকের এই দিবসটি আমরা বহু বছর পর এমন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারছি। বিগত ১৭ বছর হাসিনার শাসনামলে আমরা কখনো এভাবে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে র্যালি করতে পারিনি। আজকের এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। দীর্ঘদিন পর এমন পরিবেশ ফিরে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে।”
তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ জাতীয় আরো খবর..