×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ১৭ বার পঠিত
গোলাম রাব্বানী, মান্দা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় অবৈধভাবে চোলাইমদ সেবন করে প্রকাশ্যে মাতলামি করার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মান্দা থানার এসআই (নিঃ) মো. তরিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মান্দা থানা এলাকায় নিয়মিত টহল ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে জোতবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে মোবাইল ফোনে পুলিশ জানতে পারে যে, দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের নিশীথ হাওলাদারের বসতবাড়ির একটি শয়নকক্ষে কয়েকজন ব্যক্তি অবৈধ চোলাইমদ সেবন করে হট্টগোল ও মাতলামি করছেন।

প্রাপ্ত সংবাদটি তাৎক্ষণিকভাবে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়। পরবর্তীতে ওসির দিকনির্দেশনায় রাত ১০টা ৪০ মিনিটের দিকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় চোলাইমদ সেবনরত অবস্থায় ১০ জনকে হাতেনাতে আটক করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—চক উদয়নারায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮) এবং দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), গজেন হাওলাদার (৫০), আমিনুল ইসলাম বাবু (৩০), সাইদুল ইসলাম (৩৫), নিশীথ হাওলাদার (৩৩), পরিতোষ (৩৩) ও পলাশ কুমার (৩৮)।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, চোলাইমদ সেবন করে জনশান্তি বিঘ্নিত ও মাতলামি করার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat