সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা বিএনপি আয়োজিত ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন ফেনী পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলি রাসেল পাটোয়ারী।
র্যালি থেকে বক্তব্যে তিনি বলেন, “৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে জনসম্মুখে নিয়ে আসা হয়েছিল।
দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার শাসনামলে আমরা রাজপথে এভাবে হাসিখুশি ও উৎসবমুখর পরিবেশে কোনো র্যালি করতে পারিনি। আজকের এই র্যালিতে বিএনপি পরিবারের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি কিংবা অসম্মানজনক বক্তব্য দেন, তাদের উদ্দেশে বলতে চাই—বিএনপি তুড়ি মারলে উড়ে পড়ে যাওয়ার মতো কোনো দল নয়। এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, মরহুমা বেগম খালেদা জিয়ার দল। এটি এমন একটি রাজনৈতিক দল, যা বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে।”
এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ জাতীয় আরো খবর..