×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ৩ বার পঠিত
বিএম সজিব শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের সখিপুর থানাধীন চরবাগা ইউনিয়নের পেনাকান্দি গ্রামে ১০ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে এলাকা। এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে সখিপুর থানাধীন চরবাগা ইউনিয়নের পেনাকান্দি সাকিনস্ত এলাকার একটি বসতবাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম জাহিদ বেপারী (২২), যিনি স্থানীয় শিক্ষক মমতাজ বেগম ও জহিরুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ
ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ওই বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে প্রাইভেট পড়ার জন্য চরবাগার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মমতাজ বেগমের কাছে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, শিক্ষক মমতাজ বেগমের ছেলে জাহিদ অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই শিশুকে কৌশলে পাশের রুমে নিয়ে যায়। এরপর আসামির মায়ের শয়নকক্ষে নিয়ে লোভ ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

নির্ধারিত সময়ে মেয়ে বাড়িতে না ফেরায় তার মা আক্তার রুমি খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে এবং তার মাকে পুরো বিষয়টি খুলে বলে।

আইনি পদক্ষেপ ও পুলিশের বক্তব্য
ঘটনা জানাজানির পর ভুক্তভোগীর পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত জাহিদ বেপারী পলাতক রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না দেখায় স্থানীয় এলাকাবাসী ও ৫৪ নং চরবাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এক মানববন্ধনের ডাক দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভিকটিমের দাদা দাদন মোল্লা, মা আক্তার রুমি, নানি শিরিনা আক্তার এবং এলাকার মুরুব্বী আনু মোল্লাসহ শত শত সাধারণ মানুষ।

মানববন্ধন থেকে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আজ এই শিশুটি ধর্ষণের শিকার হয়েছে, কাল আমাদের পরিবারের অন্য কেউও নিরাপদ থাকবে না। তাই দ্রুত সময়ের মধ্যে ধর্ষক জাহিদকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করতে হবে, যাতে সমাজে এর পুনরাবৃত্তি না ঘটে।"

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে এবং অভিযুক্ত জাহিদকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat