×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ২৭১ বার পঠিত
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় হিলারি। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বৃষ্টিপাতসহ বন্যার বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে। 

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারি বৃষ্টির কারণে সেখানে বন্যার সৃষ্টি হতে পারে। রোববার অথবা সোমবার হ্যারিকেনটির প্রভাবে সেখানে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শক্তিশালী এই হ্যারিকেনটি শুক্রবার মেক্সিকোর কাবো সান লুকাসের ৩২৫ মাইল দূরে অবস্থান করছিল। ওই সময় ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ মাইল। গত ৮৪ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রথম বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের দেখা মিলতে পারে।

এই ঝড়টি বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যবর্তী সময়ে ব্যাপক শক্তি অর্জন করে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় থেকে ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেয়। এটি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ হয়ে এগিয়ে আসছে।

আবহাওয়াবিদরা সতর্কতা দিয়েছেন, এটির প্রভাবে সেখানে বন্যা, ভূমিধস এবং বিভিন্ন জায়গায় টর্নেডো দেখা যেতে পারে।

ঝড়টি মূলত আঘাত হানবে মেক্সিকোতে। এর পর এটি ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে চলে যাবে। কিন্তু যদি এটি ঝড় হিসেবে ক্যালিফোর্নিয়াতেও আঘাত হানে, তা হলে গত ৮৪ বছরের মধ্যে প্রথম কোনো সামুদ্রিক ঝড় সেখানে আঘাত হানবে। ১৯৩৯ সালের পর সেখানে আর কোনো ঝড় দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার বিস্তৃত এলাকাজুড়ে সতর্কতা জারি করেছে। তারা বলেছে, এ ঝড়ের প্রভাবে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষের প্রাণহানিও ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat