×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৫ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে জনসমাগমপূর্ণ বাজার থেকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের পর হায়দার আলীকে হত্যার ঘটনায় ১০ দিন পেরিয়ে গেলেও মামলার অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের পর এত দিনেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় পুলিশের তদন্ত ও তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। তাঁদের অভিযোগ, ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য ও সম্ভাব্য সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় পুলিশকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

গত ৩১ অক্টোবর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার দেওনাহার গ্রামের মৃত কহির মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে ২ নভেম্বর বদলগাছী থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর ০৬।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পাহাড়পুর বাজারের তিন রাস্তার মোড় থেকে দুর্বৃত্তরা হায়দার আলীকে জোরপূর্বক একটি অটোভ্যানে তুলে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে নিয়ে তাঁকে দফায় দফায় মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পার্শ্ববর্তী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর সকালে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের দাবি, পাহাড়পুর বাজার থেকে তুলে নেওয়ার পর হায়দার আলীকে মথুরাপুর ইউনিয়নের রামপুর স্কুল এলাকায় নিয়ে মারধর করা হয়। পরে বদলগাছী সদর ও থানা-সংলগ্ন এলাকায় নিয়ে আবারও নির্যাতন করা হয়। একপর্যায়ে অসুস্থ অবস্থায় তাঁকে থানায় নেওয়া হলে গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানা গেছে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে এসব ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এদিকে হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। তাঁদের দাবি, হায়দার আলীকে হাসপাতালে নেওয়ার সময় ভ্যানচালক হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের মৃত সাইদ আলীর ছেলে মো. সামসুদ্দীন ও তাঁর ছেলে সৌমিক বাবু। তাঁদের ভূমিকা ও ঘটনার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন স্বজনরা। তবে তাঁদের বিষয়ে পুলিশ কী ধরনের তদন্ত করছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পরপরই তাঁরা পুলিশকে বিভিন্ন তথ্য ও সম্ভাব্য সূত্র দিয়েছেন। এরপরও ১০ দিনেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় তাঁরা হতাশ। তাঁদের প্রশ্ন, জনসমাগমপূর্ণ বাজার থেকে একজন মানুষকে তুলে নিয়ে একাধিক স্থানে মারধরের পর হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে এত বিলম্ব কেন?

স্থানীয় সচেতন মহলের মতে, প্রকাশ্য বাজার থেকে একজন ব্যক্তিকে তুলে নিয়ে হত্যার মতো গুরুতর ঘটনায় তদন্তের গতি আরও দৃশ্যমান হওয়া প্রয়োজন। বিশেষ করে ঘটনাস্থল ও সম্ভাব্য যাতায়াতপথের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত নথি যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি। একই সঙ্গে মামলার তদন্তে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে বক্তব্য জানতে সামসুদ্দীন ও সৌমিক বাবুর বাড়িতে গেলে তাঁদের পাওয়া যায়নি। ফলে তাঁদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে ভালো খবর দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তবে পুলিশের এ আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না নিহতের স্বজনরা। তাঁদের দাবি, শুধু আশ্বাস নয়, হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার প্রতিটি পর্যায় নিরপেক্ষভাবে তদন্ত করে হায়দার আলীকে কারা, কোথায় এবং কী উদ্দেশ্যে মারধর করেছে, তা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat