×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন ও অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ১২টি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও শিল্প পুলিশ তাদের দ্রুত সরিয়ে দেয়। ফলে কোথাও বড় ধরনের সড়ক অবরোধ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহানগরীর কাশিমপুর, জরুন, নাওজোর এবং সদর উপজেলার বাঘেরবাজার, শিরিরচালা ও মেম্বারবাড়ী এলাকার এসব কারখানায় সাময়িক ছুটি দেওয়া হয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কাশিমপুর ও জরুন এলাকায় ‘রিপন নীটওয়্যার’ এবং ‘আলিম নীটওয়্যার’-এর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেতন বাড়ানোর দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে নাওজোর এলাকার আইসিসিএল কারখানাসহ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নামার চেষ্টা করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে দুপুর ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার ‘এস এম গার্মেন্টস’ এবং ‘এসরোটেক্স’ পোশাক কারখানার শ্রমিকরা বের হয়ে বাঘেরবাজার এলাকার ‘গোল্ডেন রিফিট গার্মেন্টসে’ ইটপাটকেল নিক্ষেপ করে এবং বাইরে থাকা কয়েকটি সিসি ক্যামেরা ভাঙচুর চালায়।

ছুটি ঘোষিত উল্লেখযোগ্য কারখানাগুলোর মধ্যে রয়েছে—গোল্ডেন রিফিট গার্মেন্টস, এস এম গার্মেন্টস, এসরোটেক্স পোশাক কারখানা, সিএ নীট ওয়্যার (এনএজেড গ্রুপ), আরএমজি গার্মেন্টস বিডি লিমিটেড, সিল্কেন সুইং লিমিটেড, রিপন নীটওয়্যার এবং আলিম নীটওয়্যার।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, অসন্তোষ যেন অন্য কোথাও ছড়িয়ে না পড়ে সে জন্য পুরো শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat