×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ২০ বার পঠিত
গোপালগঞ্জ প্রতিবেদকঃ

নিষিদ্ধ সংগঠনের ‘সর্বাত্মক ধর্মঘট’ পালনে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ শহর। দুই ঘণ্টারও বেশি সময় ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ ও নিষিদ্ধ দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহনাজ খানের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট ব্রিজের পশ্চিম পাড়ে অবস্থান নেন। পূর্বপাড়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা।

এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এবং টায়ারে আগুন জ্বালিয়ে ওই সড়ক অবরোধ করে রাখে। এ ছাড়াও সদর উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি এলাকায় কাঠের গুঁড়ি ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। ঢাকা-খুলনা মহাসড়কে তুথবাটি এলাকায় চলে মিছিল।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেছেন, নৈরাজ্যকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, সকালে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও লগি-বৈঠা নিয়ে যুবদলের অফিস ভাঙচুর করে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat