×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৭ বার পঠিত

সাভার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার সাভারে ভোররাতে দুটি বাসে ও একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া একটি বিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এসব পৃথক ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরের দিকে সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায় ‘সাভার পরিবহণ’-এর একটি পার্কিং করা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আগুনের আঁচ পেয়ে দ্রুত নেমে প্রাণ রক্ষা করতে সক্ষম হন। একই সময়ে গেন্ডা এলাকায় আরও একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে সাভারের বাড়ইপাড়া এলাকায় রাস্তার পাশে পার্কিং করা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে সাভারের ঐতিহ্যবাহী অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ব্যাগটি তল্লাশি করে ভেতরে তিনটি ককটেল পায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ককটেল উদ্ধারের পর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চালাবে।

ওসি সাইফুল আলম আরও জানান, একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মূল ফটকে দুষ্কৃতকারীরা তালা ঝুলিয়ে দিয়েছে বলে জানা গেছে। শিল্পাঞ্চল ও মহাসড়কজুড়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নাশকতায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের আইনগত অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat