×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৫ বার পঠিত
গোলাম রাব্বানী, মান্দা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে । এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার ৯ নভেম্বর রাত ৯ টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আসামিরা হলেন বৈদ্যপুর গ্রামের আব্দুল আলিম ভুট্টু (৫০) ও বেজোড়া গ্রামের এনামুল সরদার (৩২)। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর ভাই বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার দিন বাদী ও তাঁর মা কালীপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ভুক্তভোগী তরুণী ও তাঁর বাবা ছিলেন। ঘটনার সময় ভুক্তভোগীর বাবা বাজার করার জন্য স্থানীয় নীলা বাজারে যান। এই সুযোগে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ভুক্তভোগী তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এসে দুই অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat