×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন সরকারি দফতরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এই বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে এই তথ্য জানান প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

শূন্যপদের পরিসংখ্যান ও হালনাগাদ তথ্য

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, গত ৩০ জুন ২০২৫ পর্যন্ত সংগৃহীত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী—

  • মোট শূন্যপদ: ৫ লাখ ২১ হাজার ৯২২টি।

  • আওতাভুক্ত দফতর: সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কার্যালয়সমূহ।

নিয়োগের কর্মপরিকল্পনা ও পদক্ষেপ

বিপুল এই শূন্যপদ পূরণে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ:

  • সময়ভিত্তিক কর্মপরিকল্পনা: স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

  • তথ্য তলব: প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের পদগুলোর সর্বশেষ নিয়োগ চিত্র ও শূন্যপদের তথ্য পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

  • নিয়োগ কার্যক্রম শুরু: দ্রুততম সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য সব মন্ত্রণালয় ও বিভাগ তাদের নিজ নিজ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat