×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ২৬ বার পঠিত
 চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলার মোড় এলাকায় একটি বটগাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে।

এসআরবি সূত্রে জানা যায়, শেখটোলার মোড়ের বটগাছের গোড়ায় অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আভিযানিক দল।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে লাল কসটেপে মোড়ানো একটি এবং কালো কসটেপে মোড়ানো একটি, মোট দুটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু বিধি মোতাবেক উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযানকালে ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা বস্তুগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে রেখে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat