×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ২১ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান):

বান্দরবানের লামা উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এটি ছিল তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদের সভাকক্ষে শুরু হওয়া সভা দুপুর ১২টায় শেষ হয়। উপজেলা প্রশাসন, লামার আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

সভায় গত মাসের মাসিক সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা এবং সেগুলো সমাধানে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি তুলে ধরা হয়। পূর্ববর্তী সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চলমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় ও পারস্পরিক সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন লামা থানা পুলিশের কর্মকর্তা এসআই সঞ্জয় পাল, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফরহাদ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ  মারুফ  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেল, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব এবং উপজেলা জামায়াতের আমির কাজী মো. ইব্রাহিম।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবামূলক কার্যক্রমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat