×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৫
  • ২১ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘সর্বজনীন বাসস্থান—টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন  এবং   গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা জরুরি। পরিকল্পিত ও নিরাপদ মানব বসতি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

তারা আরও বলেন, নিরাপদ আবাসন ও টেকসই মানব বসতি নিশ্চিত করা গেলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি একটি পরিকল্পিত ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং মানব বসতির বর্তমান অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat