×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১২
  • ৫৩ বার পঠিত
নাজিম উদ্দিন , বিশেষ প্রতিনিধি:

জনসেবার স্বপ্ন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিনের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের আবেদন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর এমন সিদ্ধান্তে স্থানীয়ভাবে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
‎
‎আবেদনকারী শিক্ষকের নাম মো. সিরাজ উদ্দিন মাসুম। তিনি উপজেলার ১৫৯ নম্বর দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বালিকা সংলগ্ন রোকেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার এওয়াজপুর ইউনিয়নে।
‎
‎গত ১০ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো এক লিখিত আবেদনের মাধ্যমে তাঁর অবসরের বিষয়টি জানা যায়। আবেদনে তিনি অবসর গ্রহণের কারণ হিসেবে পারিবারিক ও ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন। তবে স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই তিনি চাকরি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নিজ ইউনিয়ন এওয়াজপুর থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর আগেও তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‎
‎সরকারি চাকরির বিধিবিধান অনুযায়ী, চাকরিতে বহাল থাকা অবস্থায় সরকারি কর্মচারীদের নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। নির্বাচনে অংশগ্রহণের আইনি বাধা দূর করতেই তিনি অবসরের আবেদন করেছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
‎
‎জানা গেছে, মো. সিরাজ উদ্দিন মাসুম ১৯৯১ সালের ২০ জুন শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবেদনে তিনি অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগ না করে সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধাসহ সরাসরি অবসর গ্রহণের অনুমতি চেয়েছেন।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাসুম বলেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে’ তিনি অবসরের আবেদন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলে দেখা যাবে।
‎
‎চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমি প্রধান শিক্ষকের অবসরের আবেদনটি পেয়েছি। নিয়ম অনুযায়ী আবেদনটি যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat