×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১২
  • ১৭ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

সরকারি দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা। একই সঙ্গে সরকারি দপ্তরে সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন বিভাগীয় কমিশনার।

এ সময় তিনি জানান, মাদারীপুরে ইতিমধ্যে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে কয়েকজন সরকারি কর্মকর্তাকে কারাভোগ করতে হয়েছে। সরকারি কোনো দপ্তরে অনিয়মের ঘটনা চোখে পড়লে যথাযথ তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্যও তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সরকার নতুনভাবে কাজ করছে। ‘সবার আগে বাংলাদেশ’ ধারণাকে সামনে রেখে জনগণের সেবা নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তফসিল অফিস ও রেজিস্ট্রি অফিসসহ প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবে উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়ালে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান মাশুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিভাগীয় কমিশনার। এতে প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

এ ছাড়া সফরকালে তিনি মাদারীপুর জেলা পরিষদ, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat