×
  • প্রকাশিত : ২০২৬-১১-১৫
  • ৯১ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের এক সক্রিয় নেতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

গতকাল রাতে পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে মোঃ মোশাররফ হোসেন শান্ত (৩৮) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

গ্রেফতার মোশাররফ হোসেন শান্ত নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মোঃ আক্কাস সরদারের ছেলে। বিশেষ অভিযান চালিয়ে জেলার তিলকপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বের একটি সাজা এবং পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat