×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২০৫ বার পঠিত
এএসএম হারুন, ফেনী:
ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয় ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।

৩রা ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩ঘটিকায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বক্তারা ভারতের আগ্রাসনের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। 

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার পাটোয়ারী বলেন, বাংলাদেশে হিন্দু মুসলিমের সহবস্থান নষ্ট করার জন্য শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। বিলোনীয়া সীমান্তে এসে উগ্র হিন্দুরা উসকানি দিচ্ছে। কোনো কিছুই বাড়াবাড়ি ঠিক না। বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধনে রয়েছে বলেও জানান তিনি। আনোয়ার আরো বলেন, ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের প্রতিবাদ আমাদের সনাতনী ভাইয়েরাও মাঠে নেমেছে। 

সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বড় খেজুর চত্বর, মডেল থানা, শহীদ মিনার, ট্রাংক রোড প্রদক্ষিণ করে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat