×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-১৮
  • ২৯ বার পঠিত
এসএম দৌলত, জেলা প্রতিনিধি, বগুড়াঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখের এবং উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ সদর উপজেলা জেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র দাস, জেলা যুবদলের সহ সভাপতি ইমরান হোসেনসহ ২৫টি ইউনিট যুবদলের নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিষ্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। 

পরাজিত শক্তির সকল নৈরাজ্যও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলসহ সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণ সতর্ক রয়েছে। কোনো ধরণের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। 

পতিত স্বৈরাচারের দোসররা এখন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। 

বক্তারা আরো বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। 

যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করার ঘোষণা দেন। নেতাকর্মীরা জানান, দেশের রাজপথে যেকোনো ধরনের অরাজকতা কঠোরভাবে মোকাবিলা করা হবে। 

দুপুর ২টার পর খন্ড খন্ড মিছিল নিয়ে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ জড়ো হয় নেতাকর্মীরা।বক্তারা দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat