×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ১৯ বার পঠিত

তৈরি পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে উল্লেখ করে এর পেছনে রাজনৈতিক উসকানি এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পোশাক খাতের এই অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর লক্ষ্য এই শিল্প ও বাংলাদেশকে বিপদে ফেলা।

আজ রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা কনফারেন্সে’ তাঁরা এসব কথা বলেন।

যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণের আশা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর আস্থা রাখতে চায় সরকার। তিনি আশা প্রকাশ করেন, আলাপ-আলোচনা ও সবকিছু বিবেচনার মাধ্যমে মজুরি বোর্ড যত দ্রুত সম্ভব যৌক্তিক, ন্যায্য ও ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবে এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

মাহদী আমিন বলেন, "সরকারের লক্ষ্য শ্রমিকরা যেন ভালো থাকেন। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হলে দেশের ভাগ্য পরিবর্তন হবে।" কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় সৃষ্ট অস্থিতিশীলতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার অত্যন্ত আন্তরিকতা ও সর্বোচ্চ সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে চাইছে।

পোশাক খাত রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তৈরি পোশাক খাতকে রক্ষা করার দায়িত্ব শুধু সরকার, শ্রমিক বা মালিকদের নয়, বরং সবার। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, যাতে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণ করা যায়।

তিনি বলেন, "এ বছর যে বাজেট দেওয়া হয়েছে, সেটি শ্রমিকবান্ধব এবং গার্মেন্টস শিল্পবান্ধব বাজেট। এ ধরনের অস্থিতিশীল কর্মকাণ্ডে প্রতীয়মান হয়, যারা এর পেছনে রয়েছে তারা বাংলাদেশের পোশাক খাত ধ্বংস করতে চায় এবং নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে। তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়।" এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat