এসএম দৌলত, জেলা প্রতিনিধি, বগুড়া:
বাংলাদেশ সরকারের সম্মানীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জিয়া সাইবার ফোর্স, বগুড়া জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বগুড়া শহরের কালীতলা মদিনা মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার সভাপতি মারজান আহাদ, মহানগর শাখার সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সৌখিন, সি: সহ-সভাপতি রেজাউল করিম, তাজউদ্দিন আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মাহবুব হোসেন, শফিকসহ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ৩ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ, জাতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সকল প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত ও দেশবাসীর সার্বিক কল্যাণ প্রার্থনা করে দোয়া পরিচালিত হয়। দোয়া পরিচালনা করেন মদীনা মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুস আলী।
এ জাতীয় আরো খবর..