×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ২১ বার পঠিত
কয়রা উপজেলা প্রতিনিধি: 

খুলনার কয়রা উপজেলা নির্বাচনে উপজেলা পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিক -এর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মনোনীত প্রার্থীদের তালিকায় খুলনার কয়রা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার নাম প্রকাশ করা হয়।

পেশাগত ও সাংগঠনিক পরিচয়ে অ্যাডভোকেট মোঃ আবুবকর সিদ্দিক এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রিধারী একজন অভিজ্ঞ আইনজীবী। তিনি খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য।

রাজনৈতিক অঙ্গনে তিনি এনসিপির খুলনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং কয়রা উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে সক্রিয় ভূমিকা রাখছেন।

কয়রা উপজেলার চেয়ারম্যান  পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।  কয়রা উপজেলায় পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat