×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ১৭ বার পঠিত

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শ্রম খাতের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সবার এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করা হচ্ছে।

আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

শ্রমবান্ধব বাজেট ও অসন্তোষ প্রসঙ্গে বক্তব্য

শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের কল্যাণে সরকার শ্রমবান্ধব বাজেট দিয়েছে। তবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা ও শ্রমমন্ত্রীর বক্তব্য

সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে একটি বিশেষ গোষ্ঠীর ভূমিকা রয়েছে। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে এবং এ লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে। পাশাপাশি দেশে চলমান বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat