×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ২১ বার পঠিত
বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস,এম জিলানী এমপিসহ বিএনপি নেতা ও কর্মীদের  বাড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, ভাংচুর ও হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কুয়েত শাখা।

আবু ছালেহ এর পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে প্রতিবাদ সভা শুরু হয়। 

কুয়েত সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (পদমর্যাদায় যুগ্ম সাধারণ সম্পাদক) মোঃ সেলিম হোসেন ও কুয়েত সেচ্ছাসেবক দলের আহবায়ক ফাইজুর রহমান সুমন। 

কুয়েত সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহজালাল তালুকদার মহন ও মোঃ আবু ছালেহ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুয়েত সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, সাদিক সরকার, জাকির মিয়া,বিল্লাল ভূইয়া, জাফর ইকবাল, জহিরুল ইসলাম সেলিমসহ আরও অনেকে।
 
বক্তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ,   অঙ্গ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের তান্ডব অগ্নিসংযোগ,ভাংচুর ও হামলার তীব্র নিন্দা জানিয়েছে। 

অবিলম্বে সন্ত্রাসীদের করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat