গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরের গাছা থানা যুবদলের আহ্বায়ক ইফতেখার আহমেদ রিপনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবদল নেতা রিপন।
এ বিষয়ে যুবদল নেতা ইফতেখার আহমেদ রিপন বলেন, আমি কখনো ধূমপান পর্যন্ত করিনি, মাদকের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না। আমার সৎ বোনের জামাই ব্যক্তিগত ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে কেউ যদি কোনো অন্যায়, অনিয়ম কিংবা অপকর্মের সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেন, তাহলে আমি স্বেচ্ছায় রাজনীতি ছেড়ে দেব। কিন্তু আমার সৎবোন জামাই আলম সহ একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
তিনি এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ জাতীয় আরো খবর..