×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতালি থেকে সংস্কারপূর্বক হস্তান্তর করা অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি) জাহাজগুলো বঙ্গোপসাগরে বাংলাদেশের নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে।

আজ রোববার (২২ নভেম্বর) ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল সার্জিও লিওনার্দোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

নৌযান সংগ্রহ ও সমঝোতা স্মারক

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে নিরাপত্তা, অবৈধ অভিবাসন রোধ এবং মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ডের ভূমিকার কথা তুলে ধরেন। বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতালীয় নৌবাহিনীর চারটি 'মিনার্ভা ক্লাস' কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তর করায় ইতালি সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সাক্ষাৎকালে গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে জি-টু-জি পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহের বিষয়ে আলোচনা হয়, যেখানে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।

প্রশিক্ষণ বিনিময় ও কারিগরি সহায়তা

পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন এবং মানবপাচার প্রতিরোধ কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে; আগামী বছর এতে ইতালির কর্মকর্তাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে সার্চ অ্যান্ড রেসকিউ, ড্রোন অপারেশন, মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস এবং ডেটা অ্যানালাইসিস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের সহযোগিতা কামনা করা হয়।

ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল সার্জিও লিওনার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, অ্যারোস্পেস টেকনোলজি, সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাদার বিনিময় কর্মসূচির মাধ্যমে পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধিতে উভয় বাহিনী একমত হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খানসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat