২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসনে বড় উদ্যোগ নিয়েছে সরকার। মানবিক বিবেচনায় এসব পরিবারের দীর্ঘদিনের দাবি পূরণ করে মোট ৭০টি পরিবারকে স্থায়ী ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী বা গুরুতর আহত বীর সেনা ও তাদের শোকার্ত পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আবাসন সংকট ও নানা অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো এসব পরিবারের জীবনমান উন্নত করতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হলো।
ভুক্তভোগী পরিবারগুলো সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। এর মাধ্যমে শহীদ ও আহতদের আত্মত্যাগ ও অবদানকে রাষ্ট্র যথাযথ সম্মান জানাল বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।