×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৩
  • ১৮ বার পঠিত
হৃদয় হোসেন নিরব, পাবনা প্রতিনিধিঃ

পাবনায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় রাস্তার ওপর নির্মাণসামগ্রী সংরক্ষণ ও যত্রতত্র ফেলে রেখে বায়ুদূষণের দায়ে একটি নির্মাণাধীন বহুতল ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) পাবনা সদর উপজেলার চকরামানন্দপুর এলাকায় জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে এবং সেগুলো যত্রতত্র ফেলে রাখার মাধ্যমে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ও বায়ুর মানের ওপর বিরূপ প্রভাব ফেলছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরিবেশবিধি মেনে নির্মাণসামগ্রী সংরক্ষণ এবং জনসাধারণের চলাচলের পথ দখল না করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat